ঢাকাসোমবার , ১০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে ২৬ ঘন্টা পর রুয়েটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

admin
জুন ১০, ২০১৯ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

একটি দরিদ্র পরিবারের স্বপ্ন আর প্রত্যাশার সলিল সমাধি

মুরাদ চৌধুরী, নওগাঁ : অবশেষে ড়ুবে যাবার ২৬ ঘন্টা পর বেলা ৩ টার দিকে ছোট যমুনা নদীর কলেজঘাট এলাকায় সাফি মাহমুদ রিফাতের মরদেহ ভেসে উঠেছে। পরে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

শুক্রবার বাদ আছর জানাযা শেষে কোমাইগাড়ী এলাকায় তাদের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

নওগাঁ ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি রুয়েটের মেধাবী শিক্ষার্থী সাফি মাহমুদ রিফাতের মৃত্যুতে একটি দরিদ্র পরিবারের স্বপ্ন আর প্রত্যাশার সলিল সমাধি ঘটেছে। সাফি মাহমুদ রিফাতের মরদেহ উদ্ধারে শুক্রবার দ্বিতীয় ধাপে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী অভিযান চালায়।

শেষ পর্যন্ত মরদেহ না পাওয়ায় দুপুর ২টায় তাদের অভিযান সমাপ্ত করে চলে যান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নওগাঁ সদর মডেল থানার ওসি সাহোরাওয়াদী হোসেন জানান,২৬ ঘন্টা পর বেলা ৩ টার দিকে ছোট যমুনা নদীর কলেজঘাট এলাকায় সাফি মাহমুদ রিফাতের মরদেহ ভেসে উঠে।

পরে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। আজ শুক্রবার বাদ আছর জানাযা শেষে কোমাইগাড়ী এলাকায় তাদের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহতের স্বজন ও নওগাঁ সদর মডেল থানার ওসি সাহোরাওয়াদী হোসেন জানান, নওগাঁ শহরের কোমাইগাড়ি পূর্ব পাড়ার দরিদ্র সিরাজুল ইসলামের ছেলে সাফি মাহমুদ রিফাত রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি রুয়েট-এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অত্যন্ত মেধাবী হবার কারনে দারিদ্রতা সত্বেও বাবা খুব কষ্ট করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ যুগিয়ে আসছিলেন।

স্বপ্ন ছিলো ছেলে একদিন ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মাসহ পরিবারের মুখ উজ্বল করবে এবং সংসারের স্বচ্ছলতা ফিরে আনবে। কিন্তু ছোট যমুনার জলমলে পানিতে ডুবে রিফাত পরপাওে চলে যাওয়ায় সে স্বপ্ন আর প্রত্যাশার সলিল সমাধি ঘটেছে।

রিফাত ঈদের আগের দিন রাজশাহী থেকে বাড়ি আসেন। ঈদের পর দিন বৃহষ্পতিবার বেলা ১টার দিকে তার আপন চাচাতো ভাই কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র আজলান শাহরিয়ার উল্লাসকে সাথে নিয়ে ছোট যমুনা নদীতে গোসল করতে যান রিফাত।

নদীতে গিয়ে মনে ইচ্ছা জাগে সাঁতার দিয়ে নদীর ওপার যাওয়ার। দু’জনে সাঁতার দিতে শুরু করে। উল্লাস নদীর ওপার যেতে পারলেও রিফাত মাঝপথে আটকে যায়। উল্লাসকে ডেকে বলে সে আর যেতে পারছেনা।

ক্রমেই সে পানিতে তলিয়ে যেতে থাকে। এই অবস্থ্ াদেখে ভাইকে বাঁচাতে উল্লাস নদীর পাড়ে কলাগাছ আনতে যায়। কলাগাছ এনে আর রিফাতকে দেখতে পায়নি। এরমধ্যে সে পানির নিচে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে নদীর দুই পাড়ে ভীড় করে আছে হাজার হাজার নারী-পুরুষ। নিখোঁজ সাফি মাহমুদ রিফাতের পরিবারের সদস্যদের আর্তনাদে নদীর পাড়ের ভীড় করা মানুষের মধ্যে আহাজারি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ নদীপাড়ে ভীড় করে আছে।

রাতে ভীড় কিছুটা কমলেও আজ শুক্রবার সকাল থেকে আবারো সর্বশেষ পরিস্থিতি জানানর জন্য নদী পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ভীড় করে বসে আছেন। এলাকার সকল মানুষ বলেছেন রিফাত একদিকে ছিলেন যেমন মেধাবী অন্যদিকে খুবই ভদ্র। সকলেই তাকে খুব ভালোবাসতেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

সাফি মাহমুদ রিফাত নওগাঁ শহরের কোমাইগাড়ী মহল্লার সিরাজুল ইসলামের বড় ছেলে। সে নওগাঁ জিলা স্কুল থেকে এসএসসি পাস করে। নওগাঁ সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি (রুয়েট) এ। সে ট্রিপল ই তে সে চতুর্থ বর্ষের ছাত্র ছিলো।

স/এষ্