মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁয় কবি শামসুর রাহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে পরিষদ নওগাঁ আলোচনা সভার আয়োজন করে।
শনিবার রাতে প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংগঠনের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন, কবি আতাউল হক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী, প্রফেসর শরিফুল ইসলাম খান, ইঞ্জি. গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সজল কুমার চৌধুরী, জয়নুল আবেদীন মুকুল, প্রতাপ চন্দ্র সরকার, নাইস পারভীন প্রমুখ।
শামসুর রাহমানের লিখা কবিতা থেকে আবৃত্তি করেন, রফিকুদ্দৌলা রাব্বি ও আবদুল্লাহ আল রাফি সরোজ। সঞ্চালনায় ছিলেন বিষ্ণু দেবনাথ। এর আগে আলোচনা সভার শুরুতে কবির আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স/এষ্

