মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার রাণীনগরে উপজেলার পশ্চিম চক-বলরাম এলাকায় রেল লাইনের পূর্বপাশে^ খেঁজুর গাছের ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে এলাকাবাসির সংবাদের ভিত্তিতে রেল লাইনের পূর্বপাশ্বে খেঁজুর গাছের ঝোপের মধ্যে প্রায় ৩৫-৪০ বছর বয়সি এক নারীর অর্ধ গলিত মরদেহ পাওয়া যায়।
১০-১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের শরীরে পচন ধরায় এবং অর্ধগলীত হওয়ায় কোন আলামত পাওয়া যায়নি। তবে লাশের পার্শ্বে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। ময়না তদন্ত ছাড়া বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে।
স/এষ্

