ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নওগাঁর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ও মোটরসাইকেলের মুখোমুখী সংর্ঘষে বিদ্যুৎ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার সতিহাটের অদুরে চেয়ারম্যানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ নওগাঁ সদর উপজেলার গাজিপুর এলাকার মৃত জফের আলী সরদারের ছেলে ।

মান্দা থানার অফিসার ইনর্চাজ মোজাফফর হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিদ্যুৎ সতিহাট বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে নওগাঁ ফিরছিলেন। পথে উল্লেখিতস্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎ নিহত হন ।

মান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোজাফফর হোসেন আরো বলেন ,এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

স/এন