ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর সাপাহারে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ আটক-৩

admin
মে ১১, ২০১৯ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর সাপাহার উপজেলা সদরে জিরো পয়েন্ট এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচ থেকে ৯৯ বোতন ভারতীয় ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে।

আটক মাদক ব্যাবসায়ীরা হলো চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ রাজনগর হাঙ্গামী গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে রাকিবুল হক (৩০) মইনুল হকের ছেলে কাজিম আলী (১৯) ও তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ শিবজঞ্জ থেকে সাপাহার হয়ে মাদকের একটি চালান ঢাকা যাবে।

সূত্র মোতাবেক রাত সাড়ে ৮ টার সময় সাপাহার জিরো পয়েন্ট ঢাকা বাস স্ট্যান্ডের যাত্রীবাহী ওই বাস ছাড়ার পূর্ব মহুর্তে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাসের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। রাতেই আটককৃতদের সাপাহার থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান ।

স/ এষ্