ঢাকারবিবার , ৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জবই বিলের দোহারা খাড়ি খননকালে আবারো মানব কঙ্কাল উদ্ধার

admin
মে ৫, ২০১৯ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর সাপাহারের ঐতিহ্যবাহী জবই বিলের দোহারা খাড়ি খনন কালে আবরো মহিষডাঙ্গা ব্রীজের দক্ষিন পাশে মাটির নিচে থেকে মানব দেহের কঙ্কাল মাথার খুলি, বুকের হাঁড় সহ প্রায় ৫খন্ড হাড় পাওয়া গেছে। রোববার সকাল ১০টার দিকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন খাড়ি খননকালে ড্রেজার মেশিনের ফলায় হাড়গুলি উঠে আসে।

ঐতিহ্যবাহী জবই বিলের দোহারা খাড়ি খনন কাজের পাউবো নওগাঁর কার্য়সহকারি আনোয়ার হোসেন জানান,পানিউন্নয়ন বোর্ডের লোকজন এসকেভেটর মেশিন দ্বারা জবই বিলের ওই অংশে খনন কাজ পরিচালনা করার সময় মাটির ৬-৭ ফিট নিচ থেকে আবারো এই মাথার খুলি সহ হাঁড় গোড়গুলো মেশিনের ফলায় ওঠে আসে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে আবারো এলাকার শত শত উৎসুক জনতা হাড় গোড়গুলি একনজর দেখতে বিলের ওই অংশে ভিড় জমায়। বহু পুরনো এই হাড় গোড়গুলো দেখে বয়স্ক মানুষের হতে পাওে মনে করছেন প্রতক্ষ্যদর্শীরা।

পুলিশ ও এলাকাবাসির ধারনা, ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার ও পাকবাহিনীরা নিরহ কোন বাঙালী মানুষকে ধরে এনে হত্যা করে তাদের লাশ ওই খাড়িতে পুতে রেখেছিল। আবার অনেকের মতে হাড় গোড়গুলি অতীতে কোন নৌকা ডুবির কবলে পড়ে নিহত মানুষেরও অথবা শ্বসানেরও হতে পারে ।
উল্লেখ্য যে, গত ২৮এপ্রিল জবাই বিলের চ্যাইলা ঘাটী নামক স্থান খনন কালে ১০পিচ মানবদেহের কঙ্কাল/হাড় পাওয় গিয়েছিল। বিগত প্রায় ৫বছর পূর্বেও বিলের ওই খাড়ী খননকালে অসংখ্য হাঁড় গোড় পাওয়া গিয়েছিল, সেসময় ওই হাড় গোড়গুলি শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকি সংরক্ষন করেছিলেন বলে জানান স্থানীয় সাংবাদিক বাবুল আকতার।

এব্যাপারে সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ এর সাথে কথা হলে তিনি জানান বিষয়টি আমিও লোক মুখে শুনেছি। হাঁড় গোড়গুলি বহু পুরনো, সম্প্রতিকালের কোন ঘটনা না হওয়ায় সেগুলিকে অন্যত্র মাটির নিচে পুতে রাখা হচ্ছে বলেও জানান ওসি শামসুল আলম শাহ ।

স/এষ্