মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে শাশুড়ীর সাথে মনোমানিল্যে আদরী খাতুন (১৯) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর পাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু আদরী খাতুন গ্রামের আয়ুব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধু আদরী খাতুনের স্বামী আয়ুব আলী জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালাতেন। আদরী খাতুন বাড়িতে থাকায় তার শ্বাশুড়ির সাথে মাঝেমধে মনমালিন্য ও ঝগড়া হতো। করোনার কারণে আয়ুব আলী বাড়ি চলে আসেন। রোববার রাতেও শ্বাশুড়ির সাথে ঝগড়া হয়।
সোমবার সকাল ৯টার দিকে আয়ুব আলী বাড়িতে না থাকায় আদরী তার এক বছরের মেয়েকে বিছানায় শুয়ে রেখে শয়ন ঘরের তিরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে আয়ুব আলী বাড়ি ফিরে এসে ঘরের দরজার বন্ধ দেখে ডাকাডাকি করেও ভিতর থেকে কোন সাড়াশব্দ পাননি।
পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন স্ত্রী তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশি এগিয়ে এসে ঝুলন্ত লাশ ফাঁস হতে নামিয়ে মেঝেতে শুয়ে রাখা হয়। পরে থানা পুলিশে দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, শ্বাশুড়ির উপর অভিমান করেই আত্মহত্যার ঘটনাটি ঘটেঝে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
স/এষ্

