ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা, বীজ ও সার বিতরণ

nayem ahmed
সেপ্টেম্বর ২, ২০২০ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের চারা, মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ জন কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার এবং ২২ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

স/এন