ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর রাণীনগরে সরকারী ত্রাণ বিতরন

admin
এপ্রিল ৭, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, হোটেল শ্রমিক, হতদরিদ্র, দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে সরকারী ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তত্ত্বাবধানে উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার কর্মহীন মানুষদের মাঝে ১০ কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার ইকরামুল বারী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে মজুদ আছে।

এই সংকট যতদিন চলবে ততদিন প্রয়োজন সাপেক্ষে কর্মহীন মানুষদের মাঝে প্রয়োজনীয় এই ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হবে। কাউকে খাবারের জন্য ঘরের বাহিরে আসতে হবে না। আমরাই খাবার সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দিয়ে আসবো।

শুধুমাত্র করোনা ভাইরাস প্রতিরোধে বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো উপজেলাবাসীকে সঠিক ভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

স/এষ্