মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণের ঘটনার অভিযোগে গ্রাম্য মোড়লদের নানা রকম দেন-দরবারে আপোষ রফা না হওয়ায় অবশেষে ভকিটিমের মা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে।
মামলা ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মোহন আলীর (২৩) সাথে জনৈক ব্যাক্তির স্কুল পড়–য়া ৭ম শ্রেনীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রনয়ের সুত্র ধরে প্রেমিক গত ৭ জুন সুকৌশলে প্রেমিকাকে নিয়ে চম্পট দেয় এবং বেশ কয়েকবার ধর্ষণ করে ২ দিন পর প্রেমিকাকে বাবার বাড়ী পাঠিয়ে দেয়।
অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সোমবার রাতে মোহনসহ আরো ৫/৬ জনকে আসামী করে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার ভিকটিমের ডাক্তরী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মূল আসামী মোহনসহ সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স/এষ্

