ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর রাণীনগরে আবারো ৯বস্তা সরকারি চাল উদ্ধার ॥ গ্রেপ্তার-১

admin
এপ্রিল ৯, ২০২০ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আবারো ৯ বস্তা (৫৪০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় শাহীন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে করোনা ভাইরাস বিস্তাররোধে সরকারি নির্দেশে বুধবার থেকে রাণীনগরে ১০ টাকা কেজি দরে হতদরিদ্র ও অসহায়দের মাঝে চাল বিক্রি শুরু করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহীনের বাড়ি থেকে ৯বস্তা চাল (৫৪০ কেজি) উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শাহীন (৩২) কে আটক করেছে থানা পুলিশ।

রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এই চাল উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শাহীনকে মামলার প্রেক্ষিতে আদালতে সোর্পদ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও জব্দ কৃত চালগুলো একডালা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

স/এষ্