নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীন জনগোষ্ঠী মহিলাদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জেন্ডার, আইন, ই- কমার্স ও ই-লার্নিং প্রশিক্ষন এবং ডিজিটাল সেবা সমূহ বিষয়ে সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুসফিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, তথ্য সেবা কর্মকর্তা সিরাজুম মনিরা, দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে তথ্য সেবা সহকারী শারমিন আক্তার, রোখসানা পারভীন এবং অংশগ্রহনকারী প্রায় ৫০জন মহিলা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
স/এষ্

