মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার নির্মইল শ্যামপুর এলাকার একটি নার্সারী থেকে সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে মিন্টু (৩৫) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে- উপজেলার নির্মইল ইউপির শ্যামপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে মিন্টু বাড়ির আম বাগানের পাশে তার নিজস্ব একটি নার্সারীতে বৃহস্পতিবার বিকেলে কাজ করতে যায়। রাতে সে বাড়িতে না ফিরলে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায় ঐ এলাকার গ্রামপুলিশ রাতে নার্সারীতে মৃত দেহের সন্ধান পেয়ে পত্নীতলা থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে উক্ত এলাকা থেকে ঐ যুবকের মৃত দেহ উদ্ধার করে।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ এলাকার গ্রাম পুলিশ/ চৌকিদার মৃত দেহ পরে থাকার খবর দিলে থানা পুলিশ উক্ত এলাকা থেকে মিন্টুর মৃত দেহ উদ্ধার করে। মিন্টুর মাথায় তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
স/এষ।

