নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে এককালীন অনুদান প্রদান
মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর বরাদ্দকৃত এককালীন ৭ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। অনুদান বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো: শহীদুজ্জামান সরকার।
ধামইরহাট উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউ এন ও গনপতি রায়ের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বয়স্ক ৯৭ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করেন এমপি মো: শহীদুজ্জামান সরকার।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

