ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর দুই নারীকে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা

admin
জুন ৫, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দুই নারীকে ধর্ষনের পর নির্মমভাবে হত্যা করেছে দূবৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলার বদলগাছী উপজেলার চাংলা গ্রামের পাশে একটি নলকূপের ঘর থেকে দুই নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতরা হলো, বদলগাছী উপজেলার কোলা বাজার এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আকতার (৩০) ও প্রতিবেশী নজরুল ইসলামের স্ত্রী পরি বিবি (৩৫)।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহী থেকে সিআইডির একটি টিম এসে লাশ দু’টি উদ্ধার করে। তারা লাশের আশ-পাশ থেকে নমুনা সংগ্রহ করেছে। লাশের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে বিকেলে পুলিশ নিহতদের নাম ও ঠিকানা উদ্ধার করে।

বুধবার বিকেলে ওই দুই নারী আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার সকালে চাংলা গ্রামের মাঠের মধ্যে একটি নলকূপের ঘরের মধ্যে থেকে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। কোন পলোভন দেখিয়ে দুর্বৃত্তরা দুই নারীকে চাংলা মাঠের নির্জন নলকূপের ঘরে নিয়ে আসে এবং ধর্ষণের পর তাদের নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহতের স্বজনরা থানায় এসে লাশ শনাক্ত করেছেন। ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বদলগাছী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান ওসি চৌধুরী যোবায়ের হোসেন ।

স/এষ্