মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে করোনাভাইরাস আতংকে কর্মহীন বা লক ডাউন অবস্থায় থাকা চেরাগপুর ইউনিয়নের ৫শ’ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবন ও সাবান।
৪ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে মোট ৫শ’জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবনাথ মিশ্র, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও স্থানিয় এমপি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এর বড় ভাই মোঃ ছয়ফুদ্দীন তরফদার, সহ সভাপতি নুরুল ইসলাম, আঃ মজিদ জোসন, বিমল কুমার মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও থানা আওয়ামীলীগের সদস্য রাম প্রসাদ কন্ডু, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, সহ সমাজ সেবক রুবেল হোসেন ও আনিছুর রহমান প্রমুখ্যগন।
স/এষ্

