ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁর আত্রাইয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

admin
এপ্রিল ৭, ২০২০ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পুকুরের পানিতে ডুবে আমেনা বিবি (১১০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকারা গ্রামে বাড়ির পার্শের পুকুরের পানিতে পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত আমেনা বিবি রাণীনগর উপজেলার গোনা গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, নিহত আমেনা বিবি দীর্ঘ দিন যাবৎ তার মিয়ের বাড়ি পাইকারাতে থাকেন। আজ বেলা ১২টার দিকে বাড়ির পার্শের পুকুরে গোসল করতে যায়।

বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এরই এক পর্যায়ে পুকুরের পানিতে বৃদ্ধাটিকে দেখতে পায় তারা। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

স/এষ্