ধোবাউরা ৫টি সাজার পরোয়ানাভূক্ত আসামী গাজীপুর থেকে গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের ধোবাউরা থানা পুলিশ ৫টি সাজার পরোয়ানাভূক্ত এক আসামীকে অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রেফতার করেছে।
অভিযান পরিচালনাকারী এএসআই মনিরুজ্জামান জানান, ধোবাউরা উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামের হোসেন মোল্লার ছেলে জয়নাল (৪৫)কে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫টি মামলার সাজার পরোয়ানাসহ ১টি সিআর ও একটি জিআর মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরন করা হবে।
স/বি

