ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধামরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে কালামপুর এলাকায় শাবনাজ (২০) নামে এক সন্তানের জননীকে গলা কেটে হত্যা করেছে তার পাষন্ড স্বামী।গত শনিবার রাত ১১টার দিকে কালামপুরে শাবনাজের বাবার বাড়িতে এই হত্যার ঘটনাটি ঘটেছে। হত্যাকারী স্বামীর নাম মোঃ লিটন মিয়া(২৭)।স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুইজনই গামের্ন্টসে চাকরী করে। এরা নিজেরা পছন্দ করে পাচঁ বছর আগে প্রেম করে বিয়ে করেছিল। এদের ঘরে একটা ৪বছরের ছেলে সন্তান রয়েছে।শাবনাজের বাবা শরিফুল ইসলাম জানান, আমার মেয়ের স্বামী লিটন নেশা করে সব সময় আমার মেয়েকে মারধর ও গালিগালাজ করত। ঘটনারদিন এর প্রতিবাদ করতে গেলে আমার মেয়েকে ধারালো চাকু দিয়ে গলার মধ্যে আঘাত করলে সে চিৎকার করে এসময় আমরা সবাই ছুটে আসি। ততক্ষনে লিটন আমার মেয়েকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ সেকেন্দার আলী জানান, শাবনাজের স্বামী পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

 

স/শা