ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ তথা দলের সকল অঙ্গসংগঠনকে সু-সংগঠিত করার লক্ষে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলে মিছিলে ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
গত মঙ্গলবার বিকেলে বাস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
সমাবেশে উদ্বোধক ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি আহম্মদ হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম। এ সমাবেশে উপস্থিত শত শত নেতাকর্মী ও সাধারন মানুষদের উদ্দেশ্য করে প্রধান অতিথি এম এ মালেক বলেন, বালিয়া ইউনিয়নে বিএনপির সংগঠন বাইরে শক্তিশালী মনে হলেও ভিতরে ফাঁকা অথ্যাৎ ফানুস বাতি।
স/এষ্

