মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা যুবলীগের সহসভাপতি রবিউল ইসলামের চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটির কাছে নিহত ররিউলের মা মাজেদা বেগম, থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগি জনগনের সাক্ষ্য গ্রহণ করেন।
জানা গেছে, ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রহল্লাদ কৃঞ্চ বর্মণ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান হোসেন রাজু এবং নৈশপ্রহরী এরশাদ হোসেনের বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগর জেলা সিভিল
সার্জনের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা.মনজুর-এ মুর্শেদের নেতৃত্বে তদন্ত কমিটি সদস্য সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আবুল কালাম আজাদ ও পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্যাথলজিষ্ট ডা: মো: খালিদ সাইফুল্লাহ সাক্ষ্য গ্রহণ করেন।
তদন্ত কমিটির সামনে ঘটনার রাতের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে নিহত রবিউল ইসলামের মা মাজেদা বেগম ও সমাজসেবক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত মো.লুৎফর রহমান সাক্ষ্য প্রদান করেন। এছাড়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ
মো.শহীদল ইসলাম,ধামইরহাট সচেতন যুব সমাজ সংস্থার অন্যতম উদ্যোক্তা আব্দুল হাই দুলাল,যুবলীগ নেতা মশিউর রহমান,ভ্যান চালক আব্দুল করিম,হুমায়ুন কবির। অপর দিকে তদন্ত কমিটির নিকট ওই দিনের ঘটনা করেন ডা.প্রহল্লাদ কৃঞ্চ বর্মণ,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান হোসেন রাজু,নৈশপ্রহরী এরশাদ আলী।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা.মনজুর-এ মুর্শেদ বলেন,তদন্ত কমিটি উভয় পক্ষের কথা শুনেছেন। আগামী ২/১ দিনের মধ্যে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন জেলা সিভিল সার্জন বরাবর দাখিল করা হবে।
উল্লেখ্য, ধামইরহাট থানা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫) গত ১০ আগষ্ট রাত দেড়টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তার মা মাজেদা বেগমকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসে। কিন্তুু জরুরী বিভাগের কলাপসিবল গেট বন্ধ এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলে ঘুমিয়ে থাকায় ডাক্তার দেখার আগে সে মারা যায়। পরবর্তীতে তার লাশ জরুরী বিভাগের সামনে মাটিতে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়।
বিষয়টি জানাজানি হলে আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় জনগনের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। রবিউল ইসলাম ধামইরহাট পৌরসভার অন্তর্গত চকময়রাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে। কর্তব্য কাজে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে গত ১৮ আগস্ট উপজেলা পরিষদের সামনে এলাকার সচেতন যুবসমাজের উদ্যোগে জনগনের স্বত্বঃর্স্ফূত অংশ গ্রহণের মাধ্যমে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
স/এন

