মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে হাসপাতালে জরুরী বিভাগের অবহেলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলামের অপমৃত্যুর প্রতিবাদে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‘সচেতন যুব সমাজ’ এর ব্যানারে ১৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচিতে রাস্তার দু’পাশে সমবেত সর্বস্তরের জনতার ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন উপজেলা আওয়ামীলীদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
মানবন্ধনে হাসপাতালের ডাক্তার-স্টাফদের উপস্থিতি নিশ্চিত, পুরাতন কর্মচারীদের বদলী, হাসপাতাল পরিচালনা কাজে অনিয়মের তদন্ত, খাদ্য সামগ্রী, ঔষধ বিতরণ তদারকি কমিটি গঠন ও বিনা বিজ্ঞপ্তি ছাড়া সরকারী মালামাল বিক্রয়ের তদন্ত কমিটি এবং নেশাগ্রস্থ এ্যাম্বুলেন্স চালককে বদলীর দাবী জানানো হয়।
এ সময় যুবলীগ নেতা জাবিদ হোসেন মৃদু, সচেতন যুব সমাজের মুখপাত্র আব্দুল হাই দুলাল, যুবনেতা আবু ইউসুফ মর্তুজা রহমান, মশিউর রহমান, বিপ্লব, ফরিদুজ্জামান, এ্যাড. আইয়ুব হোসেন, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, ঔষধ ব্যবসায়ী নেতা লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ১০ আগস্ট রাতের বেলায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে আসার পথে মাঝপথে গুরুতর অসুস্থ্য হন যুবলীগ সহ-সভাপতি রবিউল ইসলাম, এ সময় তার মা ও বাড়ির অপর মহিলা হাসপাতালে নিয়ে আসলে গেটে তালা দেখতে পেয়ে চিৎকার করেন এবং অনেক পরে ডাক্তার ও সংশ্লিষ্টরা গেট খুলে গেটের বাহিরেই রোগীকে মৃত ঘোষনা করেন চিকিৎসক প্রহল্লাদ কৃষ্ণ বর্মন।
পরে সেখানে তার নিথর দেহ গেটের বাইরে পড়ে থাকে, কেউ তাকে হাসাপাতালের ভেতরও নেয়নি বলে পরিবারের অভিযোগ।
স/এষ্

