ধানসিঁড়ি ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় স্থানীয় ছত্রকান্দা মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসা হল রুমে ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন ছাএলীগের সভাপতি মুশফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান খান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং গাবখান ধানসিড়ি ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন আকন, বিশেষ অতিথী হিসেবে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাত, মহানগর উত্তর ছাত্রলীগের সহ- সভাপতি ফয়সাল মাহমুদ সায়েম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জামাল হোসেন মিঠু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী আজগর আকাশ, জেলা যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, গনশিক্ষা বিষায়ক সম্পাদক মহসিন রেজা, জেলা যুবলীগ নেতা সাইদুর রহমান সজিব, ধানসিঁড়ি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাল মিঞা আকন, সাধারন সম্পাধক আ: লতিফ সিকদার প্রমুখ।
এসময় প্রধান বক্তা হিসেবে নবগঠিত কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজ, জেলা যুবলীগ ও সাবেক জেলা ছাত্রলীগের পাঠাগর বিষায়ক সম্পাদক আ: রহিম তালুকদার রহিম।
পরে মো: রাশেদুল ইসলাম অপুকে সভাপতি ও মো. রনি খানকে সাধারন সম্পাদক করে ধানসিঁড়ি ৫ নং ওর্য়াড ছাত্রলীগের কমিটি ঘেষনা করা হয়।
স/মা

