এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের মালিরপাথর ও এর আশপাশ এলাকার মানুষ প্রতিনিয়ত পলিথিন, মেইলের ছাই, বিভিন্ন প্লাষ্টিক কারখানার বর্জ্য সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলে। এতে করে একদিকে পরিবেশ নষ্ট অন্যদিকে নদীর পানি দূষন হচ্ছে।
ধলেশ্বরীর বিভিন্ন স্থানে প্রতিদিন এভাবে ময়লা ফেল রাখে স্থানীয় কারখানার মালিকরা। চোখের সামনে দিনের পর দিন নদীতে বর্জ্য ফেলা হলেও প্রশাসন আজও তাদের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, মুন্সীগঞ্জ শহর রক্ষা বাঁধের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে শুরু করে পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গি বাজার পর্যন্ত ধলেশ্বরী নদীতে নিয়মিত বর্জ্য ফেলা হচ্ছে। কোথাও কোথাও প্লাষ্টিক কারখানা, ডাইং মিল এবং চালের মেইলের ছাই এবং বর্জ্য নদীতে ফেলছে।
বিভিন্ন স্থানে বাঁধের উপর স্থানীয় বাসিন্ধারা ময়লা আবর্জনা ফেলে রেখেছে। এতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারিরা মুখে কাপড় দিয়ে পথ চলে। ধলেশ্বরী নদীকে দূষনমুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্শন করেছে স্থানীয় সচেতন মহল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসাইন বলেন, নদীতে আবর্জনা ফেলা হচ্ছে এই বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

