ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

abu naser
অক্টোবর ২, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরে ধর্ষণ মামলায় মোঃ কামরুল ইসলাম পারভেজ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম পারভেজ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার শাহাজদ্দিন বেপারী পাড়ার ইমরান হোসেন বাবু বেপারীর ছেলে।

ফরিদপুরের র‍্যাব-১০, সিপিসি-৩ এর কম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কেএম শাইখ আকতার জানান, গতকাল রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‍্যাব-১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার সদর থানার ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কামরুল ইসলাম পারভেজকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। মামলা রুজুর পর থেকে সে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকার আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।