ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ওয়ারেন্ট

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩০, ২০২২ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ওয়ারেন্ট

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহে পিবিআই’র প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৮ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রাফিজুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

পুলিশ সদস্য সাদ্দাম হোসেন গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।  ২০১৫ সালে সে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) বদর উদ্দিন আহমদ।

তিনি জানান, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় ভুক্তভোগী তরুণীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

চলতি বছরের ২৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সূত্র জানায়, ভুক্তভোগী তরুণী (২১) একই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত সাদ্দাম হোসেন ওই তরুণীকে প্রেমের ছলে  ফেলে কু- প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের ২১ মে সাদ্দাম ওই তরুণীকে ধর্ষণ করেন।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সাদ্দাম হোসেন গত ২ জুলাই ওই তরুণীকে আবার ধর্ষণ করেন। এরপর মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে যান। পরে ওই তরুণী সাদ্দাম হোসেনের পরিবারকে বিষয়টি জানান। কিন্তু তাতেও কোনো সুরাহা না হওয়ায় আদালতে মামলা করে ।

স /বি