ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধর্মঘটেও স্বাভাবিক হিলি বন্দরে পণ্য পরিবহন

admin
নভেম্বর ৬, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ধর্মঘটেও স্বাভাবিক হিলি বন্দরে পণ্য পরিবহন

হিলি প্রতিনিধি : সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় পরিবহন ধর্মঘট চললেও স্বাভাবিক রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। সেই সাথে স্বাভাবিক রয়েছে বন্দর থেকে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এরপর আমদানি পণ্য নিয়ে বাংলাদেশি ট্রাক গুলো দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন।

তিনি চমক নিউজকে জানান, সারাদেশে পরিবহন ধর্মঘট চললেও আমাদের হিলি স্থলবন্দরে এর কোন প্রভাব পড়েনি। সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইতিমধ্যে দুপুর পর্যন্ত বন্দরে পণ্য নিতে ৭৩ টি বাংলা ট্রাক প্রবেশ করেছে। এদিকে চলছে লোড-আনলোডের কার্যক্রম। বন্দর থেকে পণ্য পরিবহন করতে দেখা গেছে ট্রাক চালকদের।

স/এষ্