দ্বিতীয় ইনিংসের শুরুতে ধাক্কা খেল বাংলাদেশ। এবারও দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি সৌম্য সরকার।
পেট কামিন্সের বলে মাত্র ৯ রানেই ফার্স্ট স্লিপে রেনশোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ফলে দিনের শুরুতেই চাপে পড়ল বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মধ্যে ২১ রানে একটা ছোট জুটি হয়েছিল। কিন্তু সেই জুটিতে ছিড় ধরালেন অজি স্পিনার নাথান লায়ন। দলীয় ৩৬ রানে তার স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে উইকেট কিপার ম্যাথু ওয়েডের তালুবন্দি হন তামিম।

আর তামিম-সৌম্যের উইকেট খুইয়ে ব্যাপক চাপে পড়েছে স্বাগতিকরা। এখনো লিডের ৭২ রান টপকাতেই পারেনি মুশফিক বাহিনী।
এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনও রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।
গতকাল ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।
স/মা

