ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দৌলতপুরে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

admin
এপ্রিল ১৮, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : দেশের করোনা মোকাবেলায় কুষ্টিয়ার দৌলতপুরে আল-সালেহ লাইফ লাইন এন্টার প্রাইজ লিমিটেডের উদ্যোগে সাতশত দুস্থ কর্মহীন ও দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার সাদিপুরের সালেহ নগরে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা এমপি। দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, আল-সালেহ লাইফ লাইন এন্টার প্রাইজ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মামুনর রশিদ,নোবেল হোপ স্কুলে পরিচালক হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাতশত দুস্থ কর্মহীন ও দিনমজুর পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

স/এষ্