নবাবগঞ্জ প্রতিনিধি
“রক্ত হলো স্রষ্টার দান, বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ” এই স্লোাগানকে ধারণ করে, নবাবগঞ্জে তিন টি ছাত্র সংগঠন রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে।
রোববার সকাল ১০ টায় উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দোহার-নবাবগঞ্জ কলেজে বটমূলে অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন সেবা মূলক এই কর্মসূচীর সূচনা করেন।
অনুষ্ঠনে কলেজ শাখা ছাত্রলীগ, নবাবগঞ্জ ব্লাড ডোর্নাস ক্লাব ও দোহার ব্লাড ব্যাংক নামে সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। প্রায় ১ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে তারা। এসময় উপস্থিত ছিলেন, তাসজিদ আহামেদ, আসাদুজ্জামান রনি,মোকলেসুর রহমান, সুভন সিকদার,নাহিদ, মারিয়া আক্তার, প্রমা, সারা, নিশি, মাসুম, রবিন, রাকিব,শাহ আলম আব্দুল্লাহ প্রমূখ।
স/এষ্

