ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দোহারে ফলদ বৃক্ষ মেলা শুরু

admin
জুলাই ৩০, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। ৩০ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে।
রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ, শামিমা রাহিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুল হাসান, জাতীয়পার্টি নেতা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীব শরীফ প্রমূখ।

স/এষ্