ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দোলনকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

admin
নভেম্বর ২৮, ২০১৯ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনকে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

২৮ নভেম্বর বেলা ১১ ঘটিকায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা আরিফুর রহমান দোলনের নিরাপত্তা নিশ্চিতসহ হুমকিদাতা সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ আব্দুর রহমান বাশার, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সদস্য মো. লিটন মৃধা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শরীফ শাহিনুর আলম, শরীফ আলিমুজ্জামান বাবলু, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া মিলন প্রমুখ।

স/এষ্