খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
“ঝালকাঠির হেনারা বাচতে চায়! উন্নত চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন” এই শিরোনামে ঢাকা থেকে প্রকাশিত বিডি মর্নিং অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রাথমিকভাবে হেনারা’র চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়ান ‘‘ফ্রেন্ডস ফর লাইফ’’ গত ২২ আগষ্ট সামাজিক যোগাযোগ ফেইজবুক পেইজ ‘‘ফ্রেন্ডস ফর লাইফ’’ গ্রুপের সন্মানিত এডমিন মামুনুর রশিদ নোমানি, মডারেটর ফয়সাল খানসহ একটি টিম হেনোরার বাড়িতে যায় এবং অর্থ সহায়তা করেন।
উল্লেখ্য “হেনারা” গত বছর লিবার ও কিডনি সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়। পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও পরে তার শরীরে পানি জমে দুটো পা ও শরীর ফুলে যায়। পরে কয়েক দফা বরিশাল, ভান্ডারিয়া ও পরোজপুর চিকিৎসা করেন। এক পর্যায় পায়ের ক্ষত ও পায়ের পীড়া শরীরের মেরুদন্ডের দিকে ধাবিত হয়। দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় তার শরীরে মহামারি আকার ধারণ করে।
এরপরে গত ঈদুল আযাহা’র সময় “ফ্রেন্ডস ফর লাইফ” গ্রুপের মডারেটর মিজান সিকদার গ্রামের বাড়ীতে আসলে হেনারার খোজখবর নেয়। এসময় হেনারার শারীরীক অবস্থার আরো অবনতি হওয়ায় ফ্রেন্ডস ফর লাইফ গ্রুপের এডমিন নোমানি’র সাথে আলোচনা করে হেনারাকে বরিশাল শেবাচিম নেয়ার সিদ্বান্ত নেয়।
গত ঈদুল আযহা’র কিছু দিন পর নোমানি’র নেতৃত্বে মডারেটর শামিমসহ ৬ সদস্য’র একটি টিম হেনারাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এবং গতকাল তার পায়ের সফল অপারেশন হয়। হেনারা এখন বরিশাল শেবাচিম সুস্থ আছে।
এসময় মডারেটর বিলিয়ন পলাশ, শারমিন সুমি, শ্যামলি আপা শামীমসহ গ্রপের সদস্য তার সার্বিক দেখাশোনা ও চিকিৎসায় আর্থিক সহযোগীতা করেন। এছাড়াও বহুল প্রচারিত টিভি “চ্যানেল ২৪” হেনারার চিকিৎসায় ও আর্থিক সহযোগীতায় বৃত্তবানদের এগিয়ে আসায় ব্যপক প্রচার করা হয়। তাদের এই আত্মত্যাগে এখন সুস্থ হয়ে উঠছে ছত্রকান্দার সেই হেনারা বেগম।
হেনারার স্বামী মো: মোবাশ্বের হাওলাদার কৃতজ্ঞতা প্রকাশ করে বিডি মর্নিং ডট কমকে জানান, আপনাদের পত্রিকায় সংবাদ প্রকাশে আজ আমার মৃতু পথযাত্রী স্ত্রী হেনারা এখন সুস্থ আপনাদের প্রচার প্রচারনায় এটা সম্ভব হয়েছে। এজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে চির ঋণী।
স/মা

