কেশবপুর(যশোর ) প্রতিনিধি:
প্রেম ভালবাসায় টানে ভারতের এক মেয়েকে বিয়ে করে নিজ দেশে এনেছিল কেশবপুরের বিঞ্চু। তবে ধরা পড়ে গেল পুলিশের হাতে।কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামের মধুসূদন মন্ডলের ছেলে বিঞ্চু কয়েকবছর আগে পশ্চিমবঙ্গের হাবড়ায় পাড়ি জমান। সেখানে সে একটি ইলেট্রিক্যাল দোকানের কর্মচারীর কাজ করত। সেসময় তার পরিচয় হয় পশ্চিমবঙ্গ উত্তর ২৪ পরগনার শবনম পারভীনের সাথে। শুরু হয় প্রেম । শবনাম পারভীনের নাম বন্টি মন্ডল করে বিয়ে করেন তিন মাস আগে। তাকে নিয়ে পালিয়ে চলে আসে যশোরের কেশবপুরের সাগরদত্তকাটি গ্রামে।তিন মাস চলতে থাকে স্বামী-স্ত্রী হিসেবে তাদের সংসার। বুধবার কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার পুলিশ ।থানায় সাংবাদিকদের শবনাম পারভীন ওরফে বন্টি মন্ডল জানান, তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ উত্তর ২৪ পরগনার হাবড়া থানা। পিতা অতিয়ার রহমান পঞ্চায়েতের মেম্বর ও তৃনমূল কংগ্রেস নেতা।বিঞ্চুমন্ডলের সাথে ভালবেসে তিনমাস আগে তার বিয়ে হয়। তার নাম পরিবর্তন করে নতুন নাম বন্টি মন্ডল । তারপর তারা পালিয়ে বাংলাদেশে চলে আসে। সে খুব দৃঢ়তার সাথে জানান, বিঞ্চু মন্ডলকে সে এখনও প্রচন্ড ভালবাসে এবং তার সাথেই এদেশে থেকে যেতে চায়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান,অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে তার বিরম্নদ্ধে পার্সপোর্ট আইনে মামলা হবে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স/এম

