ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেশে ফিরেই কাদেরের ব্যস্ত সূচী

admin
মে ১১, ২০১৯ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে চিকিৎসাধীনে সুস্থ হয়ে উঠেছেন। বিশেষ সূত্রে জানা গেছে ১৫ মে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারেন ওবায়দুল কাদের।

এইদিকে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু ২৫ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেই সাথে যোগ দিবেন দেশে ফেরা অপেক্ষামান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সেতুমন্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ, শিগগিরই তিনি দেশে ফিরবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, সেতুমন্ত্রী এখন অনেকটাই স্থিতিশীল। সিঙ্গাপুরের চিকিৎসকরা তাকে পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরই দেশে ফেরার পরামর্শ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ওবায়দুল কাদের দেশে ফিরবেন।

উল্লেখ্য যে, বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তিনি হাসপাতালের কাছেই একটি বাড়িতে থাকছেন।

এর আগে ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

স/এষ্