ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

admin
অক্টোবর ৭, ২০১৭ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

তিন সপ্তাহের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ দিকে, বিশ্ব দরবারে ‘মাদার অব হিউম্যানিটি’ খ্যাত মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে রাজধানীর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত সড়কে দু’পাশে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন।

সদ্য সমাপ্ত জাতিসংঘের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের জোরালো অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়নেও নিরলস কাজ করে যাচ্ছেন। এজন্যই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এই অবস্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

স/মা