ঢাকাবুধবার , ১৪ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেশে একদিনে করোনায় ৯৬ মৃত্যু, সনাক্ত ৫১৮৫

admin
এপ্রিল ১৪, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশে একদিনে করোনায় ৯৬ মৃত্যু, সনাক্ত ৫১৮৫

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে। এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশে একদিনে ৮৩ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বাংলা নববর্ষের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন।

স/এষ্