কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে ২২ফেব্র“য়ারী সন্ধার পর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন আজ পর্যন্ত দেশে যত উন্নয়ন হয়েছে তা সবই হয়েছে নৌকার সরকারের সময়। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে কেশবপুরের শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো জ্বলবে। তিনি বলেন যশোর জেলার মধ্যে সর্ব প্রথম কেশবপুর উপজেলায় একশ‘ভাগ বাড়িতে বিদ্যুতের আলো পৌছিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।বর্তমান সরকারের পাচঁ বছরের মধ্যে এউপজেলায় ৬শ‘কোটি টাকার উন্নয়নের কাজ হবে।তিনি সকলের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে আমি নির্বাচন করবো, আপনারা আমার সাথে থেকে নির্বাচন করবেন বলে আমি বিশ্বাস করি।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মাঠে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু,যশোর জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য হাসান সাদেক,সোহরাব হোসেন, বিদ্যনন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,পাঁজিয়া ইউপি চেয়ারম্যান সফিকুল ই্সলাম মুকুল,সুফলাকাটি ইউপি সদস্য আফসার উদ্দীন,মহিলা ইউপি সদস্য আসমা আক্তার মিরা, আওয়ামী লীগের ইউপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মনি ও শাহিনুর রহমান প্রমূখ।সমাবেশ শেষে রাত ১০টার দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
স/শা

