ঢাকাশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দেউলিয়া হয়ে গেছে বিএনপির রাজনীতি : গোলাম মাওলা

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মহাসচিব এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতির অভাবে জাতীয়তাবাদী ধারার কর্মীরা আজ হতাশ। মুখে সরকারবিরোধী কথা বললেও দেউলিয়া হয়ে গেছে তাদের রাজনীতি। তাই পরিচ্ছন্ন চিন্তা-চেতনার রাজনীতিকদের এনডিএম এর পতাকাতলে সমবেদত হবার আহ্বান জানান গোলাম মাওলা।

শনিবার বিকেলে পল্টনে দলের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী ও মহিলা সংগঠনের শতাধিক নেতাকর্মীর এনডিএমে যোগদান উপলক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিএম ভাইস চেয়ারম্যান আবু সৈয়দের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে মাওলা চৌধুরী আরও বলেন, নিজেদের যারা জাতীয়তাবাদী বলে দাবি করে তারা (বিএনপি) আসলে বর্ণচোরা, এদের দিয়ে দেশে ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক ধারার পরিবর্তন সম্ভব নয়।

আবু সৈয়দ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কাজ এখনও শেষ হয়নি। সক্রিয় যুদ্ধাপরাধীদের বিচার হলেই চলবে না। স্বাধীনতাযুদ্ধে বিতর্কিতদের বিরুদ্ধেও দ্রুত তদন্ত হওয়া জরুরি। এরা এখনও রাজনীতিকে কলুষিত করছে।

এ সময় আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এটিএম মমতাজুল করিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল কাদের চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম শ্রমবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নূরুল কাদের সিদ্দিকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

যোগদানকারীদের মধ্যে বাংলাদেশে গামের্ন্টস শ্রমিক ফেডারেশনের সমাজকল্যাণ সম্পাদক বুলবুল শেঠ, মুগদা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, ব্যবসায়ী নেতা ফজলুর রহমান পলাশ, বঙ্গবাজার ব্যবসায়ী নেতা এস এম হারুন অর রশিদ, ইতালি প্রবাসী ব্যবসায়ী পলাশ চোকদার ও সমাজকর্মী ইব্রাহিম ভূঁইয়া।

এছাড়া নারী সংগঠনের মানবাধিকারকর্মী শিউলী আক্তার, সোনিয়া পারভিন, রোজি ইয়াসমিন ও ইডেন কলেজ নেত্রী ইফফাত আরা ইভাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

স/শা