ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করল তরুণ আইনজীবী সাথী

admin
মে ১৮, ২০২০ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনায় লকডাউনে পুরো দেশ। খাদ্য কষ্টে অনেকেই দিন পার করছে । বেশি কষ্টে আছে ছিন্নমূল মানুষেরা। তাদের জন্য একবেলার অন্ন তুলে দিতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন করে তরুণ আইনজীবী নাসিম ওমর সাথী। গতকাল রাজধানীর এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত রাস্তার ছিন্নমূল মানুষকে প্যাকেট খাবার তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত উদাহরন তৈরি করল তিনি।

সান্টাক্লজ যেমন উপহারের থলি কাঁধে নিয়ে সবাইকে খুশি করতে ছুটে বেড়ায়। অ্যাডভোকেট নাসিম ওমর সাথী তেমনি নিজেকে সাজিয়ে রাজধানীর পথে খাবারের থলি নিয়ে ছুটে ২৫০ জন অসহয় মানুষের মুখে খাবার তুলে দিলেন।

নাসিম ওমর সাথী জানান, সবাই সবার নিজ স্থান থেকে এগিয়ে আসলে এই ক্রান্তিকালে অনেকেই উপকৃত হবে।

সুজন, সবুজ, সজীব, শাওন, উজ্জ্বল, শাকিল,শান্ত, মিরাজ, ফারুক, জীবন,ইমনের সাথে আরো তরুণেরা স্বেচ্ছাশ্রম দিয়ে রাজধানীর আশকোনা এই রান্নার আয়োজন করে।

সন্ধ্যা নামতেই পায়ে হেটে ও বাইকে চড়ে নিজ হতে খাবার বিলিয়ে ইতোমধ্যে সবার প্রশংসা কুঁড়িয়েছেন এই আইনজীবী।

স/এষ্