ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

দু’শ ইয়াবাসহ নলছিটিতে ৩ যুবক আটক

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু’শ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতারা হলেন, উজিরপুরের মিলন দাসের ছেলে বিপ¬ব দাস, পাথরঘাটার গোলাম মোস্তফার ছেলে জহিরুল ইসলাম এবং রবিশালের সাগরদীর সুধীর দাসের ছেলে সজল দাস।

ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ওই তিন যুবক ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে অভিযান করে তাদের আটক করা হয়। এসময় দু’শ ইয়াবা উদ্ধার ও যুবকদের কাছে থেকে একটি প্লাটিনা ব্রান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান, ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান।

স/ এষ্