স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুর্নীতি যেই করুক, তাকে সাজা পেতেই হবে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উত্তরার আজমপুরের প্রাইমারী স্কুল মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে ‘মাদক দ্রব্য ও জঙ্গী সন্ত্রাস দমন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না সেইটা প্রমাণ, একজন সাবেক প্রধানমন্ত্রীর জেলে যাওয়া। জঙ্গী ও সন্ত্রাস প্রতিহত করে দেশ যেভাবে এগুচ্ছে তেমনি সোচ্চার হয়েছে এ দেশ থেকে দুর্নীতি মুক্ত করে সোনার বাংলা গড়া হবে।
এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই দেশে দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী জেলে গিয়েছে এটা আমি একজন রাজনীতির কর্মী হিসেবে ভাবতে লজ্জা লাগে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই দেশে সকল বিচারকার্য সম্পন্ন হচ্ছে ও ভবিষ্যতেও হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতৃবৃন্দ।
স/এষ্

