ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুর্দান্ত ফর্মে থাকা আমির বাংলাদেশ প্রিমিয়ার লিগে

admin
নভেম্বর ১৯, ২০১৭ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বি পিএল) ঢাকার হয়ে মাঠ মাতাতে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির শনিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। এর আগে শনিবার সকালেই কুমিল্লার হয়ে মাঠ মাতাতে ঢাকায় এসেছিলেন শোয়েব মালিক-ফখর জামান-হাসান আলিরা।

পাকিস্তানি এ স্পিড স্টারের ক্যারিয়ারে বিপিএল বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে প্রথম বিপিএলেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে মাঠ মাতান চিটাগাং ভাইকিংসের হয়ে। সেবারই নিজের পুনরুত্থানের জানান দিয়েছিলেন আমির। যার কারণে আমির সুযোগ পেয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে পুনরায় খেলার জন্য।

এবার দল পাল্টেছেন আমির। ঢাকা ডায়নামাইটসে নাম লিখেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা আমির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে চলে আসলেন বিপিএলে খেলার জন্য। আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তিনি।

দলটি এমনিতেই তারকায় সমৃদ্ধ। মোহাম্মদ আমির যোগ দেয়ায় ঢাকার শক্তি বেড়ে গেল অনেকটাই।

ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন এই তথ্য নিশ্চিত করেন। হয়তো ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বামহাতি এই পেসার।

স/মা