ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুবাইয়ের টর্চ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে

admin
আগস্ট ৪, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আমিরাত কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, উদ্ধারের পর সবাইকে নিরাপদে নিতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

সরকারের তথ্য বিভাগ এক টুইট বার্তায় দাবি করেছে, এখনো পর্যন্ত ওই আগুনে কারো হতাহত হওয়ার কথা জানা যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে স্কাই টাওয়ার নামের ওই বহুতল আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। পৃথিবীর অন্যতম উঁচু এ ভবনে কী কারণে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ভবনটিতে আগুনের ভয়াবহতার চিত্র ধরা পড়েছে। এতে আগুনের লেলিহান শিখার পাশাপাশি ভবনটি থেকে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিস নিচে পড়তে দেখা যায়।

৭৯তলা ভবনটিতে ২০১১ সাল থেকে শুরু হয় মানুষের বসবাস। বিশ্বের ৩২তম সুউচ্চ এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর আগে ২০১৫ সালেও আগুন লেগে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স/এষ্