ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুদকে চার দিনে ৭৫ হাজার অভিযোগ

admin
আগস্ট ৪, ২০১৭ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সোচ্চার হয়ে উঠছে মানুষ। এ কারণে তারা এখন আর দেরি করছেন না কোন অপরাধের তথ্য জানাতে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বিরোধী একটি হটলাইন খুলেছেন। আর তাতে চার দিনে এই হটলাইনে ৭৫ হাজার কল এসেছে।

কমিশনের একজন কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানান, দুর্নীতির তথ্য জানাতে হটলাইন নম্বর ১০৬ চালু করা হয়েছিল। প্রথম দিন থেকেই সাড়া মিলছে। তবে মাত্র চার দিনেই এই হটলাইনে ৭৫ হাজার মানুষের কল এসেছে। তারা ওইসব কলে বিভিন্ন ব্যক্তির দুর্নীতির খবর দিয়ে অভিযোগ করেছেন।

তিনি বলেন, বেশিরভাগ মানুষ যেসব অভিযোগ করছেন তা আসলে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারের বাইরে। অনেকে এমনকি তাদের পারিবারিক সমস্যা নিয়েও দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করছেন।

তবে এসব অভিযোগে তেমন দুর্নীতির অভিযোগ আসেনি বলেও জানান তিনি। এর মধ্যে
দুই শতাধিক অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখছে।

স/এষ্