ঢাকাসোমবার , ১৬ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই মেয়র পদে লড়বে ১৪ জন

admin
এপ্রিল ১৬, ২০১৮ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১৪ মেয়রপ্রার্থীর লড়াই হবে। মনোনয়ন বাছাইয়ের শেষদিন রোববার আগামী ১৫ মে অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদের জন্য এই ১৪ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, ১৮ জন মেয়র পদের মনোনয়নপত্র নিলেও জমা দেন ১০ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এখন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

মেয়রপ্রার্থীরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মো. হাসান উদ্দিন সরকার, জাসদের মো. রাশেদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি এস এম সানাউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন।

এদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ মেয়রপ্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে ১৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

খুলনায় মেয়রপ্রার্থীরা হলেন খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক, সিপিবির মিজানুর রহমান এবং জাতীয় পার্টির এস এম মুশফিকুর রহমান।

স/এষ্