ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই বাংলার কবি ও লেখকদের এক করল কাব্যতরী

admin
ফেব্রুয়ারি ১১, ২০১৮ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :

দুই বাংলার কবি ও লেখকদের এক করল কাব্যতরী। দুই বাংলার কবিদের কবিতা একত্রিত করার লক্ষ্যে প্রকাশ হল কাব্য তরী।

গত ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পায় দুই বাংলার (ভারত ও বাংলাদেশ) বহু কবির ভালোবাসা ও কাব্যরসে সমৃদ্ধ এবং আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমীর প্রথম নিবেদন “কাব্যতরী”। বইটির সংকলক ও সম্পাদনা করেন, সোমেশ্বর দেব সরকার।

পরিবেশক – অসময় প্রকাশনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু কবি ও গণ্যমান্য ব্যক্তিরা। এসময় সবার সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধি, সুরভি জাহাঙ্গীর ও উপস্থিত ছিলেন।

বইটিতে যে সকল কবির উজ্জ্বল উপস্থিতি সংকলনটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে, অমিতাভ মীর, সুরভি জাহাঙ্গীর ও জেসমিন আরা জেসমিন (বাংলাদেশ, ঢাকা) তাঁদের মধ্য অন্যতম উল্লেখযোগ্য।

কাব্যতরী প্রসঙ্গে সম্পাদক সোমেশ্বর দেব সরকার জানান, আন্তর্জাতিক বাংলা সাহিত্য একাডেমীর উদ্দেশ্য দুই বাংলার কবি ও লেখকদের আরো কাছে আনা। দুই বাংলার পাঠকদের দু’বাংলার লেখক ও কবিদের লেখার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এক পুস্তুকে তুলে ধরতে চেষ্টা করেছি বহু কবির ভালোবাসা ও কাব্যরসে সমৃদ্ধ লেখাগুলো। এবারের সংখ্যাটি প্রকাশের সাথে সাথেই পাঠকদের যে ভালোবাসা পেয়েছি তাতে দ্বিতীয় সংখ্যা প্রকাশে উৎসাহ ও অনুপ্ররণা তৈরি হয়েছে।  আশারাখছি অচিরেই দ্বিতীয় সংখ্যার কাজ হাতে নিতে পারবো।

স/এষ্