ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তুষার ইমরান

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

কখনো গায়ে ওঠেনি টেস্ট জার্সি, কিন্তু সাদা পোষাকে প্রথম শ্রেণির ক্রিকেটে সব রেকর্ডগুলো নিজের করে নিচ্ছেন। তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আফসোস বাড়িয়েই চলেছেন। প্রথম শ্রেণির রানের হিসেবে তার পাশে কেউ নেই। সেই তুষার ইমরান গড়লেন নতুন এক কীর্তি, এক ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নিজের নামটি আরেকবার লিখিয়ে রাখলেন রেকর্ডবুকে।

গত মৌসুমেই হয়েছিলেন লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবারো আছেন ফর্মের তুঙ্গে। বিসিএলে চতুর্থ রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরির (১৩০) পর শেষ দিনে দ্বিতীয় ইনিংসে আরো পেয়ে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের স্কোর। পূর্বাঞ্চলের বিপক্ষে গত দিনের ৪৬ রান নিয়ে দিন শুরু করে অসুস্থ হয়ে অবসর নিয়েছেন ১২ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১০৩ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের এটি ২৮তম সেঞ্চুরি।

১৫৬ ম্যাচে তুষার এ পর্যন্ত করেছেন ১০ হাজার ৪১৮ রান। তার পরেই আছে নাঈম ইসলাম। নাঈমের সেঞ্চুরি সংখ্যা ২৩। কিন্তু তুষার থেকে পিছিয়ে আছে অনেক রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি সংখ্যা এই নিয়ে দাড়াল ১২তে। আর বিসিএলে সেটি ২টি।

দুই ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যাঃ

শাহরিয়ার হোসেন: ১৩৩ ও ১২১*

মিনহাজুল আবেদীন: ২১০ ও ১১০

শাহিন হোসেন: ১১৯* ও ১১০*

জাভেদ ওমর বেলিম: ১০৬ ও ১৫১

মোহাম্মদ মিঠুন: ১০৯ ও ১০০

তামিম ইকবাল: ১৯২ ও ১১৩*

ইমরুল কায়েস: ১৬৬ ও ১২৭*

মার্শাল আইয়ুব: ১০৭ ও ১১৫*

শাহরিয়ার নাফীস: ১৬৮ ও ১৭৪*

তাসামুল হক: ১০৪ ও ১০০*

জুনায়েদ সিদ্দিক: ১৩৭ ও ১৫০

তুষার ইমরান: ১৩০ ও ১০৩*

স/এষ্