ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুঃসম‌য়ে দুর্নীতি করলে কিন্তু আমি তাকে ছাড়ব না : প্রধানমন্ত্রী

admin
এপ্রিল ৮, ২০২০ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, জনগণের দুর্ভোগের সময় ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় কর‌বেন না। করলে কিন্তু রক্ষা পাবেন না । কেউ নয়-ছয় করলে আপনাকে ধরা পড়তেই হবে। টাকা-পয়সা লুকানো যায় না। দুঃসম‌য়ে কেউ দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে, আমি কিন্তু তাকে ছাড়ব না।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভি‌ডিও কনফা‌রেন্সে তি‌নি এ কথা ব‌লেন। সকাল ১০টায় গণভবন থে‌কে এই ভি‌ডিও কনফা‌রেন্স অনু‌ষ্ঠিত হ‌য়। করোনায় করণীয় নিয়ে এদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত‌বি‌নিময় করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রী ব‌লেন, সবাই সতর্ক থাক‌বেন। সতর্ক থাক‌লে কেউ ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন না। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহ‌লে অ‌নেক জীবন রক্ষা পা‌বে। এ‌প্রিল মাসটা নি‌য়ে খুব দু‌শ্চিন্তায় আছি। ত‌বে সতর্ক থাক‌লে আমা‌দের দু‌শ্চিন্তা অ‌নেকটা কাট‌বে।

স/এষ্