মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার দীঘা ইন্তাজ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য পদ নির্বাচিত হয়েছে। এতে বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ সময় ৯ জন সদস্য পদ পেয়ে নির্বাচিত হন। তারা হলেন, এ.বি.এম তরিকুল ইসলাম( তারা মিয়া ) আজীবন দাদা সদস্য হিসাবে ও অভিভাবকদের মধ্যে সদস্য হিসাবে, মো. আছাদুজ্জামান, এমামুল হক (অপু ), মো: ফসিয়ার রহমান, রফিকুল শিকদার, মোছা: নাছিমা বেগম
সাধারন শিক্ষক নির্বাচিত হন, গোলাম মোস্তফা মিয়া , মনিরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক, রোজিনা সুলতানা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আসিফুর রহমান নির্বাচনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেন।
স/এন

